আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

অসহায় ৪ টি পরিবারের মধ্যে গৃহ হস্তান্তরঃ-


গত ২৩ এপ্রিল, ২০২২ ইং রোজ শনিবার, বিকেলে কুলাউড়া পৌর এলাকায় তিন ঘটিকায় বীরHero মানবিক টিমের গৃহায়ন প্রকল্পের অর্থায়ন ও তত্ত্বাবধায়নে চারটি অসহায়, গৃহহীন ও হতদরিদ্র পরিবারের জন্য নির্মিত  বাসস্থানগুলো হস্তান্তর করা হয়।কুলাউড়া উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব এটিএম ফরহাদ চৌধুরী,  কুলাউড়া থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষণ রায়,  টিমের উপদেষ্টা মুহাম্মদ লিটন, বদরুজ্জামান সজল, খালেদ পারভেজ বক্স সহ অনেকেই উপস্থিত ছিলেন।
গৃহ গুলো সম্পূর্ণরূপে বাংলাদেশী এবং বিদেশে বসবাসরত প্রবাসী বাঙ্গালীদের দ্বারা অর্থায়ন করা হয়। উক্ত গৃহ গুলোর জন্য যারা অর্থায়ন করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য টিমের উপদেষ্টা কানাডা প্রবাসী মুহিবুর রহমান খান,মোহাম্মদ রহমান জুয়েল, আমেরিকার প্রবাসী হাজী আলমাছ আলী, লন্ডন প্রবাসী কবির আহমদ ফারুক, কানাডা প্রবাসী  দেওয়ান গোফরান চৌধুরী  কানাডা প্রবাসী  মুছলেহ উদ্দিন , শাহরিয়ার সজিব,রাজু ভূইয়া সহ অনেকে।
ছোটবেলা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকা আর সামর্থ মত সাহায্য করতে থাকা যুবক সফি আহমেদ এবং বীরHero মানবিক টিম করোনা কালীন সময় আত্মপ্রকাশ করে মানবতার প্রতীক আর সমাজ সমন্বয়ক হিসেবে।উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি ২০২০ সালে বীরHero মনবিক টিম গৃহায়ন প্রকল্প নামের আরও একটি প্রকল্প হাতে নেয়।বীরHero মানবিক টিমের গৃহায়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ তথা সিলেট বিভাগ এবং গ্রামগুলোতে ভূমিহীন, গৃহহীন, অসহায় ও ছিন্নমূল দরিদ্র পরিবারগুলোর জন্য বাসস্থানের ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ করে আসছে বীরHero মানবিক টিম।
গত ৮ মার্চ ২০২২ তারিখে মৌলভীবাজার জেলার কুলাউড়া  পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্গত রেলওয়ে কলোনিতে তিনটি অসহায় পরিবার ১নং ফাতেমা বেগম, ২নং কুটু মিয়া, ৩নং নাছিমা বেগম এর ঘরগুলো সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায় এবং কুলাউড়া পৌরসভার অন্তর্গত ৯ নং ওয়ার্ডের জগন্নাথপুর এলাকায় বৃষ্টি এবং ঝড়ের কারণে সম্পূর্ণরূপে ধসে পড়ে আব্দুল লতিফ এর অসহায় পরিবারের ঘর। চারটি পরিবার বস্ত্র আর বাসস্থানহীন অবস্থায় নেমে আসে রাস্তায়। অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফুটাতে এবং তাদের বাসস্থান পুনঃনির্মাণের দায়িত্ব নেয় বীরHero মানবিক টিম।
মানবিক পুলিশ খ্যাত সফি আহমেদ (পিপিএম) এর স্বপ্ন বীরHero মানবিক টিমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে মানবিকতার জন্য এক দৃষ্টান্ত হিসেবে দাঁড় করানো।