আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দেশ গঠনে অবদান রাখতে হবে — খাদ্যমন্ত্রী

শিমুল  হাসান (নওগাঁ)  প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, পবিত্র
রমজান মাস আমাদের সহমর্মিতা, সংযম ও ধৈর্য ধারনের শিক্ষা দেয়। এই শিক্ষার আলোকে সকলকে সততা ও নিষ্ঠার সাথে দেশ গঠনে অবদান রাখতে হবে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে সার্কিট হাউজ চত্বরে নওগাঁ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি
এই কথাগুলো বলেন। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ
এগিয়ে যাচ্ছে এবং সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশে পরিণত হচ্ছে। তার সুযোগ্য নেতৃত্বে করোনা প্যান্ডামিক মোকাবিলায় আমরা সফল
হয়েছি। আমাদেরকে সন্ত্রাস ও মাদকমুক্ত, সততা, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতা মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে
দলমতের উর্দ্ধে থেকে কাজ করতে হবে। নিজেদের মধ্যে দেশপ্রেম গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধর যে স্বপ্ন ঐক্যের বন্ধনে অসাম্প্রদায়িক দেশ গড়ার সেই বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও আহবান জানান মন্ত্রী।এসময় দোয়া ও ইফতার মাহফিলে সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, সাবেক সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক, জেলা প্রশাসক খালিদ
মেহেদী হাসান, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. রায়হানুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, গনমাধ্যমকর্মী এবং
বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। পরে দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।