আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

গোলাপগঞ্জের সুন্দিশাইলের প্রবাসীদের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ২৩ শহীদের স্মৃতি বিজড়িত সুন্দিশাইল গ্রামের ‘প্রবাসী ফাউন্ডেশনে’র পক্ষ থেকে গ্রামের মানুষদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে স্থানীয় সুন্দিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
গ্রামের বিশিষ্ট মুরব্বী জাহাঙ্গীর মজিদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সাজলু লস্করের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, সুহেল আহমদ সাহেল, তানভীর আহমদ সিপু, নিজাম উদ্দিন, ইউপি সদস্য কামরান হোসেন, এম.এ ওয়াদুদ এমরুল, ছয়ফুল আলম, রিমন আহমদ, সুমন আহমদসহ নেতৃবৃন্দ।
সভার শেষে সুন্দিশাইল গ্রামের কৃতিসন্তান সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন (লেচু) মিয়াসহ গ্রামের সকল মৃত ব্যক্তিদের আত্মার মাগফেরাত ও প্রবাসী ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দদে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ জবরুল ইসলাম।
উল্লেখ্য, সুন্দিশাইল গ্রামের প্রবাসীরা প্রতিবছর গ্রামের জনসাধারণেরর জন্য বিভিন্ন ধরনের অনুদান দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় এবছরও গ্রামের প্রায় দুই শতাদিক পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।