আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের অভিযানে ১০ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের অভিযানে ১০ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি গ্রেফতার
শিমুল  হাসান,( নওগাঁ) প্রতিনিধি  ঃ র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী
অধিনায়ক মেজর হাসান মাহমুদ, পিএসসি, কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ
সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ
আমিনুল ইসলাম এর নেতৃত্বে ২৫ এপ্রিল ২০২২ ইং তারিখ ১৬.১৫ ঘটিকা হতে ১৭.৩০
ঘটিকা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন তিলকপুর রেলওয়ে স্টেশন বাজার হতে সিপিইউ-১১ টি,  হার্ড ডিস্ক- ১৪টি,  মনিটর- ১১ টি,  মাউস- ১১ টি,  বিভিন্ন ক্যাবল- ১১ টি,  কী-বোর্ড-১১ টি সহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি আসামী ১। শ্রী রিবেন দাস(৩২), পিতা-শ্রী হিরালাল দাস, সাং-ভাটকুড়ি, ২। মোঃ আব্দুল মজিদ (৩০), পিতা-মোঃ বারেক আলী, সাং-কানচপাড়া, ৩। মোঃ নাজমুল হোসেন (৩০), পিতা-মোঃ ফেরদৌস মন্ডল, সাং-ভাটকুড়ি, সর্ব থানা- আক্কেলপুর, জেলা-জয়পুরহাট ৪। মোঃ মোহসিন আলী (৪৫), পিতা-মৃত মোবারক আলী, সাং- লক্ষিকুল, থানা-আদমদিঘী, জেলা-বগুড়া, ৫। মোঃ জাহাঙ্গীর আলম (৩৬), পিতা-মৃত
আক্তারুজ্জামান, সাং-কাচারিপাড়া, ৬। মোঃ এখলাছ হোসেন (২৫), পিতা-মোঃ এনামুল হক, সাং-ভাতকুড়ি, ৭। মোঃ আব্দুস সালাম (২৮), পিতা-মৃত কফিল উদ্দিন, সাং-শবদলপাড়া, ৮।
মোঃ মোহসিন আলী (৪৬), পিতা-মোঃ লসির উদ্দিন, সাং-তিলকপুর (পূর্ব বাজার), ৯। শ্রী
সঞ্জয় বাবু (২৫), পিতা- শ্রী সন্তস চন্দ্র দেবনাথ, সাং-কানচপাড়া, ১০। মোঃ উজ্জল হোসেন
(২৫), পিতা- মোঃ আব্দুস সেলিম খন্দকার, সাং-কানচপাড়া, সর্ব থানা-আক্কেলপুর, জেলা- জয়পুরহাটদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে জেলার শান্তাহার রেলওয়ে থানায়
পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।