আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁয় মিষ্টির মধ্যে তেলাপোকা ৩৬ হাজার টাকা জরিমানা


শিমুল হাসান,  হাসান,( নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁ সদর উপজেলার মিষ্টি পট্টি এলাকায় মেসার্স মুক্তা মিষ্টান্ন ভাণ্ডার ও গ্রান্ড সুইট মিষ্টান্ন ভাণ্ডর এ অভিযান চালিয়ে মিষ্টির পাত্রের মধ্যে মরা তেলাপোকা পায় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। এছাড়া আরো দুটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের অপরাধে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- মুক্তা মিষ্টান্ন ভাণ্ডার, গ্রান্ড সুইট মিষ্টান্ন ভাণ্ডার, আল আলামিন সুইট ও আদি দাস মিষ্টান্ন ভাণ্ডার।
ভোক্তা অধিকার অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মো. শামীম হোসেন সাংবাদিকদের জানান, সোমবার (২৫ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) ক্ষমতাবলে জেলা প্রশাসকের নির্দেশনায় সদর উপজেলার মিষ্টি পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, অভিযানে মিষ্টির পাত্রের মধ্যে মরা তেলাপোকা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী সদর উপজেলার মিষ্টিপট্টি এলাকায় মুক্তা মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার ও গ্র্যান্ড সুইট মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে আল আলামিন সুইটকে ৪ হাজার টাকা এবং আদি মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজারটাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
এ সময় অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শামসুল হক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী ও নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগিতা করেন।