আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শৃংখলা আসছে সিলেট রেঞ্জের ট্রাফিক বিভাগে


এমদাদুর রহমান চৌধুরী জিয়া :: আসন্ন ঈদ-উল-ফিতরে সিলেট রেঞ্জের সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, গণপরিবহনের চালক ও সহযোগী চালকদের সচেতনতা ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে “সড়ক/মহাসড়কে শৃংখলা আনয়ন ও সু-শৃংখল ট্রাফিক নিয়ন্ত্রন বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা” ২৫ এপ্রিল সকাল ১০.০০ ঘটিকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম ।
চালকদের মাঝে ওভারেটেকিং, ওভারলোডিং, ওভারস্পিডিং ও ওভারকনফিডেন্সিয়াল এর কুফল সমন্ধে সচেতনতা ও ট্রাফিক আইন মেনে গাড়ী চালনায় উদ্বুদ্ধকরণ, ই-প্রসিকিউশন, আধুনিক শহর ও সড়ক ব্যবস্থাপনায় সকলের মাঝে সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে নিরাপদ সড়ক ইঞ্জিনিয়ারিং, নিরাপদ সড়ক এডুকেশন, নিরাপদ সড়ক এনফোর্সমেন্ট সমন্ধে সম্যক ধারণা প্রদানসহ যানজট নিরসনে করনীয় বিষয়ে সিলেট রেঞ্জ পুলিশের ট্রাফিক বিভাগের জন্য কর্মশালাটির আয়োজন করা হয়। এছাড়াও উক্ত প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করেন সিলেট মেট্টোপলিটন পুলিশ(এসএমপি)পুলিশের ডিসি ট্রাফিক, টিআই ও সার্জেন্ট পদবীর পুলিশ সদস্যগন। উক্ত প্রশিক্ষন কর্মশালায় সিলেট রেঞ্জ অফিস, রেঞ্জাধীন জেলাসমূহ ও এসএমপির ডিসি ট্রাফিক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, টিআই, সার্জেন্ট ও টিএসআই পদবীর মোট ৮৯ জন পুলিশ সদস্য অংশ গ্রহন করেন ।
উক্ত প্রশিক্ষন কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), সিলেট রেঞ্জ,সিলেট এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম।
কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন নুরুল ইসলাম, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স), সিলেট রেঞ্জ সিলেট ও মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার(মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস), সিলেট রেঞ্জ, সিলেট।
উপস্থিত ছিলেন- ফয়সাল মাহমুদ পিপিএম, উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক), মোঃ শহিদ উল্লাহ, পুলিশ সুপার, হাইওয়ে সিলেট জোন, মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম, পুলিশ সুপার সিলেট, মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার, মৌলভীবাজার, এসএম মুরাদ আলী, পুলিশ সুপার, হবিগঞ্জ, খালেদ ইবনে মালেক, অতিরিক্ত পুলিশ সুপার(আইএন্ডসিএম), রাজীব কুমার দেব, অতিরিক্ত পুলিশ সুপার(এডমিন), মোঃ নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার(ক্রাইম), বায়েজিদ বিন মনসুর, স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট রেঞ্জ, সিলেট।
এ প্রশিক্ষন কর্মশালার সঞ্চালনায় ছিলেন মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার(মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস), সিলেট রেঞ্জ, সিলেট।