আবুল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধিঃ সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল ) সাভার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাভারের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সিটি ফুড প্যালেসে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব, ডা. সায়েমুল হুদা, সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল আলম সমর, বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সেলিম মন্ডল, সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান, ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান, পৌর যুবলীগ নেতা শেখ সাঈদসহ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সাভার ও আশুলিয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্য মান্য ব্যক্তি।








