শিশু অপরাধ দমনে তুচ্ছ ঘটনায় স্থানীয় সালিশ জরুরী ৷৷ ৷ ।। ।বর্তমান সময়ে কিশোর গ্যাং একটি বড় সমস্যা । কিশোররা হাজতে গেলে সেখানে একে অপরের সাথে পরিচিত হওয়ার পর গ্যাংক আরো বিস্তার লাভ করে। শিশুদের হাজত বরন আবার মানবতাবিরোধী হয়ে যায়। নানা রকম চিন্তা করে বিশেষ কোনো অপরাধ করলে শিশুকে যেন হাজতে না নিয়ে সরকারের সমাজসেবা অধিদপ্তর সে ব্যবস্থা নিয়ে থাকে।সে উদ্যোগ নিয়েছে সরকার। তুচ্ছ ঘটনায় মামলা রেকর্ড করে যেমন সামাজিক অশান্তি বিরাজ করছে তেমনি মামলার জট বাড়ছে আদালতে। অনুসন্ধানে এমন এক তথ্য পাওয়া গেছে সিলেটের খাদিমনগরে। আম গাছে ঢিল মারতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে এক শিশুর মাথায় দিল পড়ায় আহত হয় এক শিশু। আর এই সুযোগ কাজে লাগিয়ে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় এলাকার একটি প্রতিপক্ষ আহত শিশুটির মা কে ফুসলিয়ে যে শিশুটি ঢিল মেরেছে তার বাবার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায়একটি মামলা দে। ঘটনাটি ঘটেছে গত১৪ এপ্রিল সিলেটের খাদিমনগরে 1স্থানীয় সালিশে নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও ২২এপ্রিল মামলা রেকর্ড হয়। ৷ ঘটনা ঃ এক শিশু ঢিল মেরে মাথা ফাটিয়েছে আরেক শিশুর। শিশুর এই অপরাধে হত্যা প্রচেষ্টা মামলার আসামী করা হয়েছে শিশুর পিতাকে। পুলিশ তাকে গ্রেফতারও করেছে। সিলেট বিমান বন্দর থানার পুলিশের এমন মামলার ঘটনা এলাকার জনমনে ক্ষোভ ও বিরাজ করছে। ৷৷৷৷৷৷৷ ৷৷৷৷ মামলার ১নং আসামী ইউনুছ আলীর পিতা আকবর আলী মঙ্গলবার এই ঘটনার যথাযথ তদন্ত ও সুবিচার চেয়ে পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করলে তাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেয়া হয়।
সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের বাইশটিলা এলাকার বাসিন্দা ইউনুছ আলীর শিশু পুত্র সোহেল (৮) গত ১৪ এপ্রিল অন্যান্য শিশুদের সাথে বাড়ির আম গাছে ঢিল ছুড়ছিল। এই সময় সোহেলের নিক্ষেপ করা ঢিল ফিরে এসে আমির আলীর ছেলে সাইফ আলীর (১০) মাথায় পড়ে জখম হয়। এই ঘটনার পর সাথে সাথে এলাকায় ইউনুছ আলীদের জমিজমা নিয়ে সৃষ্ট শত্রু পক্ষ আমির আলীকে নিয়ে মামলা দেয়ার জন্য থানায় নিয়ে যায়। শিশুদের মধ্যকার এমন ঘটনা নিয়ে বড়দের মধ্যে বিরোধ না আসার জন্য স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট মুরব্বি থানা পুলিশের সাথে কথা বলে বিষয়টি আপোষ নিষ্পত্তির উদ্যোগ নেন। থানার ওসি তাতে সায় দেন। মুরব্বিরা উভয় পক্ষ নিয়ে সালিশ বেঠকের আয়োজন করেন। সালিশ প্রক্রিয়া অব্যাহত রেখে থেকে গত ২২এপ্রিল শিশুর পিতা তার মাকে বাদী করে মামলা দায়ের করেন। মামলায় শিশুর পিতা ইউনুছ আলীকে শিশু সোহেল হত্যা প্রচেষ্টাকারী হিসাবে উল্লেখ করা হয়। দিন দিন মজুর ইউনুছ আলীসহ অন্যান্যদেরকেখাদিমনগরে দিনমজুর মিথ্যা মামলায় জড়ানোর ঘটনাটি যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি এলাকাবাসীর। এমন সব তথ্য ঘটনায় মামলা রেকর্ড হলে মামলার জট লেগে থাকবে আদালতে। সচেতন মহল চায় সিলেট মেট্রোপলিটন পুলিশের নিশারুল আরিফ এর মধ্যস্থতায় স্থানীয় সালিশ অথবা বিট পুলিশিং এর মাধ্যমে নিরপরাধ খাদিমনগরে দিনমজুর ইউনুস আলী মামলার গ্লানি থেকে মুক্তি পাবে। নিরসন হবে সংঘটিত ঘটনার। মামলার ফাইনাল রিপোর্ট দিয়ে আদালতে মামলার জট কমানো হবে।








