আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

রাজনগর থানা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

রাজনগর থানা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কে এম সাইদুল ইসলাম রাজনগর মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশ এর উদ্যোগে সাংবাদিক, পুলিশ সদস্য ও সুশীল সমাজের নেতৃবৃন্ধের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার ( ৩০ এপ্রিল) রাজনগর থানার আয়োজনে থানা প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, উপজেলা ভাইস-চেয়ারম্যান আলাল মিয়া, উত্তরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিগেন্দ চন্দ দাশ (চঞ্চল), মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাহেল হোসেন, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খান, রাজনগর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রামলাল রাজভর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, বীর ‍মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান (মুহিব), উপজেলা যুব লীগের সভাপতি ময়নুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ ও রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ সাধারন সম্পাদক আব্দুর রহমান সোহেল সহসভাপতি আব্দুল আজিজ সাংবাদিক আহমদুর রহামান ইমরান সাংবাদিক কে এম সাইদুল ইসলাম সাংবাদিক কামরান আহমদ এবং ইউ পি সদস্য নুরুল আমিন খান মামুন রাজনগর থানার ওসি নজরুল ইসলাম সহ থানার সকল পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত আমন্ত্রিত অতিথি বৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রাজনগর থানার ওসি নজরুল ইসলাম ও ওসি তদন্ত ফরিদ উদ্দিন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন থানা মসজিদের ইমাম।