অদ্য ০১.০৫.২০২২ খ্রিস্টাব্দ বেলা ১২:০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সফল অর্থমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য সিলেট-১ জনাব আবুল মাল আবদুল মুহিত এর মৃত্যুতে শেষ যাত্রায় এসএমপির সুসজ্জিত অনার গার্ড দল কর্তৃক তাঁকে গার্ড অফ অনার প্রদান করা হয় এবং সর্বস্তরের সিলেটবাসীর সাথে মরহুমকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর প্রশাসন) জনাব পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সল মাহমুদ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব সোহেল মাহমুদ পিপিএম, এসএমপির বিভিন্ন ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনার, থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্সসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগন। পরবর্তীতে বাদ যুহর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহণ করেন এসএমপি পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।








