আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

পরিবারের সাথে ঈদ করা হলো না মেরাজের কমলগঞ্জে ব্রীজে পড়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
পরিবারের সাথে ঈদ করা হল না মেরাজ আহমদ (৩২) নামে এক যুবকের। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের কমলগঞ্জে ব্রীজের নিচে পড়ে প্রাণ গেল মোটর সাইকেল আরোহী মেরাজ এর। সে উপজেলার দক্ষিণ বালিগাঁও গ্রামের মৃত জাহির মিয়ার ছেলে।
জানা যায়, গত সোমবার (২ মে) দিবাগত রাত ২টায় মেরাজ আহমদ মৌলভীবাজার শহর থেকে মোটরসাইকেল যোগে কমলগঞ্জের বালিগাঁও গ্রামের বাড়ীতে ফিরছিল। মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের বাবুর বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের নির্মানাধীন ব্রীজের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মেরাজ আহমদ। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রাতে লাশ উদ্ধার করেন। মেরাজ ঢাকায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতো বলে জানা গেছে।
মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্মাণাধীন ব্রীজের কাছে এসে গতি নিয়ন্ত্রণ করতে না পারায় মোটরসাইকেলসহ নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তিনি তাঁর ফেসইবুকে ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতি বলে উল্লেখ করেন। কোন ধরনের সাইনবোর্ড না লাগিয়ে ব্রীজের কাজ করার ফলে এই দুর্ঘটনা ঘটে।
কমলগঞ্জ থানার উপ পরিদের্শক মহাদেব বাচাড় জানান, লাশ ব্রীজের নিচ থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার সকালে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।