আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহার রেলওয়ে থানার পুলিশ পকেটমার ছেড়ে দেয়ার জন্য পুলিশ কনস্টেবল অবশেষে ক্লোজড

রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলস্টেশনে আটক করা এক পকেটমারকে আড়ালে নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগে মোসলিম উদ্দীন নামের রেল পুলিশ সদস্যকে (কনস্টেবল) ক্লোজড করা হয়েছে। সোমবার সকালে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে ওই পুলিশ সদস্য পাকশী পুলিশ লাইনে সংযুক্ত রয়েছেন। জানাগেছে, গত শুক্রবার রাতে নওগাঁর দোগাছী গ্রামের বাসিন্দা রোকনুজ্জামান রুকু তার বোনের মেয়েকে (ভাগ্নি) ঢাকাগামী নীলসাগর আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনে তুলে দেয়ার জন্য সান্তাহার জংশন স্টেশনে আসেন। ট্রেন স্টেশনে আসলে তাকে তুলে দেয়ার সময় এক পকেটমার তার পায়জামার পকেট থেকে টাকা ও ভাগ্নির হাতব্যাগ থেকে অলঙ্কার তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় পকেটমারকে হাতেনাতে ধরে প্লাটফরমে দায়িত্বরত মোসলেম উদ্দীন নামের রেল পুলিশ সদস্যর কাছে সোপর্দ করেন তারা। ট্রেন চলে যাওয়ার পর রুকু জানতে পরেন আটক করা পকেটমারকে পুলিশ সদস্য মোসলেম উদ্দীন ছেড়ে দিয়েছেন। বিষয়টি তিনি জিআরপি থানার ওসিকে জানালে শনিবার ওই পুলিশ সদস্যকে ক্লোজড করে পাকশী পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। জানতে চাইলে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পকেটমারকে আটক করে থানায় না নিয়ে ছেড়ে দেয়ায় পুলিশ সদস্য মোসলিম উদ্দীনকে ক্লোজড করে পাকশী পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে।