আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড় আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা

                                                     রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে মোতাহার হোসেন (৬৮) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বৃদ্ধ মোতাহার উপজেলার চাঁপাপুর ইউপির মিতল গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। রবিবর বিকাল ৬ টার দিকে তার নিজ বসত বাড়ির সামনে দোকান ঘরের বাঁশের তীরের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
জানাযায়, নিহত মোতাহার শারীরিক অসুস্থ ও পারিবারিক ভাবে অসচ্ছলতার কারনে মানসিক বিষাদগ্রস্ত ছিলেন। বিকালে তিনি সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাত সাড়ে ৮ টায় লাশ উদ্ধার করা হয়েছে। এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে যাহার নম্বর ৯।