আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে আবুল মাল আবদুল মুহিত দক্ষতার সাথে কাজ করেছেন


                                             —–অধ্যাপক জাকির হোসেন

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, জননেতা আবুল মাল আবদুল মুহিত ছিলেন বাংলাদেশের একজন সফল অর্থনীতিবিদ। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে তিনি দক্ষতার সাথে কাজ করেছেন। সিলেটের উন্নয়নে তিনি বিশেষ দৃষ্টি দিয়েছেলেন। দেশের উন্নয়নে তাঁর অবদান দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
সিলেট মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দেশবরেণ্য অর্থনীতিবিদ, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সিলেটের কৃতি সন্তান সাবেক সফল অর্থমমন্ত্রী জননেতা আবুল মাল আবদুল মুহিতের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার (১২ মে) বাদ যোহর গোটাটিকরস্থ একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন ইরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আজম খান।
সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল ময়না, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, প্রচার সম্পাদক মোস্তাক খান, সাংস্কৃতিক সম্পাদক মইনুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম উজ্জ্বল ও আপ্তাব মিয়া, শ্রম সম্পাদক আলমগীর আলম, সদস্য আব্দুস সালাম, জয়নাল আহমদ ঝানু, এনামুর রহমান, বিনেশ কর দুলু, মানিক রায়, আ’লীগ নেতা শাহীন আহমদ, দক্ষিণ সুরমা যুবলীগের সাবেক সদস্য মাহবুব আলম মজনু, ২৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি খালেদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক হিমেল কান্তি দেব, ছাত্রলীগ নেতা জুবায়ের খান, শহিদুল ইসলাম, শাহরিয়ার হোসেন সজীব, মাহিন চৌধুরী, বাধন দাস, সাদিকুর রহমান সাদিক, জায়েদ আহমদ, আরিফ আহমদ, ইমাদ উদ্দিন, মামুন আহমেদ প্রমুখ।