আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সাবেক অর্থমন্ত্রীর মাগফেরাত কামনায় সিলেট মহানগর যুবলীগের মিলাদ ও দোয়া মাহফিল

সিলেটের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফেরাত কামনা করে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মে) বাদ জুম্মা হজরত শাহজালাল (রাহঃ) মাজার প্রাঙ্গনে সিলেট মহানগর যুবলীগের উদ্দোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  

মিলাদ ও দোয়া মাহফিলের পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার মরহুম আবুল মাল আবদুল মুহিতের স্মৃতিচারন করেন এবং বাংলাদেশের অর্থনীতি ও সিলেটের উন্নয়নে মরহুম আবুল মাল আবদুল মুহিতের বিশেষ অবদানের কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ বলেন মরহুম আবুল মাল আবদুল মুহিত আজীবন দেশ ও সিলেটের উন্নয়নের জন্য কাজ করে গেছেন, আমরা তাহার রুহের মাগফেরাত কামনা করি মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।