আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহার রেলওয়ে থানায় নেশার আম্পুলসহ গ্রেফতার-১

রাবেয়া সুলতানা  (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে রুহুল আমিন সাগর (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৮ পিচ নেশার অ্যাম্পুল ইঞ্জেকশানসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাগর নওগাঁর আত্রাই উপজেলার তেতুঁলিয়া গ্রামের মৃত আবদুস সাত্তার খাঁনের ছেলে। শনিবার দুপুর ২টায় সান্তাহার বুকিং অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন বিকালে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনে একব্যক্তি বিক্রির উদ্দেশ্যে মাদক বহন করছে। ট্রেনটি সান্তাহার রেলস্টেশনের ৩ নম্বর প্লাটফরমে এসে দাঁড়ালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রেনের ‘ঘ’ বগি থেকে দ্রুত নেমে পালানোর চেষ্টা করে। বেলা ২টা ১০ মিনিটে বুকিং অফিসের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় দেহ তল্লাশী করে তার প্যান্টের পিছনের পকেট থেকে ১৮পিচ নেশা জাতীয় অ্যাম্পুল ইঞ্জেকশন উদ্ধার করা হয়। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায়  মাদকদ্রব্য বিশেষ আইনে একটি মামলা রুজু পূর্বক আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।