আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে জব্দকৃত ৯১৬৮ লিটার তেল ন্যায্য দামে বিক্রয় এবং লক্ষ টাকা জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি”

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে জব্দকৃত ৯১৬৮ লিটার তেল ন্যায্য দামে বিক্রয় এবং লক্ষ টাকা জরিমানা

১৪ মে ২০২২ খ্রি.

          ভোজ্য তেল ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করা এবং অবৈধ মজুদ রোধ করার লক্ষে সমগ্র দেশের ন্যায় মৌলভীবাজার জেলাতেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হচ্ছে। এই লক্ষে আজ শনিবার (১৪ মে ২০২২) তারিখে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে অবস্থিত মেসার্স সালাউদ্দিন ষ্টোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মেসার্স সালাউদ্দিন ষ্টোরের তিনটি গুদাম থেকে ৯,১৬৮ লিটার ঈদের আগের ক্রয়কৃত পূর্বের দামের সয়াবিন তেল পাওয়া যায়, যেগুলো তারা অবৈধ মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছেন। মজুদকৃত ৯,১৬৮ লিটার তেল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর আদেশে জব্দ করা হয় এবং জব্দকৃত তেলগুলো খুচরা দোকানদারদের মধ্যে ন্যায্য দামে বিক্রির ব্যবস্থা করা হয়। খুচরা ব্যবসায়ীরা একজন ক্রেতার কাছে এক বোতল বডিরেটে বিক্রি করবে এবং ক্রেতার নাম ও মোবাইল নম্বর সংরক্ষণ করবে মর্মে অভিযানের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

   খুচরা ব্যবসায়ীর কাছ থেকে ক্রেতার কাছে যাতে করে বডিরেটে পৌঁছায় সেই লক্ষে খুচরা ব্যবসায়ীর বিক্রয় রেজিষ্টার যেখানে ক্রেতার নাম এবং মোবাইল নম্বর থাকবে সেইটি তলব করা হবে মর্মে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমি জানান।        

         উক্ত তদারকি অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা, প্রতিশ্রুতী অনুযায়ী পণ্য বিক্রয় না করা, পাইকারী ব্যবসায়ী কর্তৃক খুচরা ব্যবসায়ীদের পাকা ভাউচার প্রদান না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সিবাজারে অবস্থিত মেসার্স সালাউদ্দিন ষ্টোরকে ১ লক্ষ টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও প্রতিশ্রুতী অনুযায়ী পণ্য বিক্রয় না করার দায়ে মো: হোসাইন আহমেদ মুকিত নামক একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে মুন্সিবাজারের হাসপাতাল রোডে অবস্থিত উত্তম ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয় এবং আইন অনুসারে ২৫%=৫০০/- তাৎক্ষণিক অভিযোগকারীকে প্রদান করা হয়। 

         সকল ব্যবসায়ীকে পূর্বের তেল পূর্বের দামেই বিক্রির নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে এবং সঠিকভাবে ভোজ্য তেল প্রাপ্তি নিশ্চত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলামন থাকবে। আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।