আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভোজ্যতেল সহ দ্রব্যমূল্যের লামাগহীন উর্ধ্বগতি বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তারিখ: ১৪/০৫/২০২২ইং
প্রেস বিজ্ঞপ্তি
ভোজ্যতেল সহ দ্রব্যমূল্যের লামাগহীন উর্ধ্বগতি, দেশব্যাপি বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মৌলভীবাজার জেলা শাখা’র আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১৪ মে ২০২২ খ্রিঃ শনিবার দুপুর ১২.০০ ঘটিকায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ভোজ্যতেল সহ দ্রব্যমূল্যের লামাগহীন উর্ধ্বগতি, দেশব্যাপি বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ সম্পাদক মুহিতুর রহমান হেলাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান (ভিপি মিজান), বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বকস্্, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য এম এ হক, মৌলভীবাজার পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ সম্পাদক জনাব মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সহ ক্রিড়া সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব ইজদানী ইমরান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, জেলা জাসাস এর যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য ওয়াহিদুর রহমান জুনেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ নিশাত, সদর থানা বিএনপির সদস্য সাবেক ইউপি মেম্বার আব্দুস সালাম, সাবেক ছাত্রনেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, জেলা মহিলাদল নেত্রী ও পৌর কাউন্সিলর জাহানারা বেগম প্রমুখ। জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপির বিভিন্ন অংগসংগঠনের প্রায় শহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন। সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন শ্রীলংকার অবস্থা দেখে শিক্ষা নেওয়ার জন্য। এই অবৈধ সরকার জোর পূর্বক ক্ষমতায় বসে আছে এবং দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় দেশের সকল শ্রেণীর মানুষ আজ কষ্টে আছে। এছাড়া তার বক্তব্যে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর বর্তমান সরকার দলীয় আওয়ামী সরকার দলীয় সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শিঘ্রই এসব হামলা মামলা বন্ধ না হলে এবং দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রন না করলে বিএনপি এর উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে। তখন সরকার পালাবার পথ খোঁজে পাবে না।