আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পুলিশ কনস্টেবলের বিয়ে বন্ধ

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল শ্রীমঙ্গলে বিয়ে করতে গিয়েছিলেন তবে কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার সেই বাল্যবিয়েটি বন্ধ করেছে শ্রীমঙ্গলের উপজেলা প্রশাসন। 
গতকাল শুক্রবার (১৩ই মে) উপজেলার সাতগাঁও ইউপি ২নং ওয়ার্ড মাকড়ীছড়া গ্রামে বাল্যবিয়েটি বন্ধ করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার৷ বিষয়টি নিশ্চিত করে তিনি প্রতিবেদক’কে বলেন, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীর (১৬) বিয়ের প্রস্তুতির খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেখি একটি প্যান্ডেলে সাজিয়ে এনগেজম্যান্টের আয়োজন চলছিলো৷ পরে আমরা মেয়ের মা-বাবা ও ছেলেপক্ষের লোকজনদের বুঝিয়ে একটা অঙ্গীকারনামা নেই এবং মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেয়া এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়৷ এদিকে স্থানীয় সূত্রে মতে জানা গেছে, যে যুবকের সাথে ওই মেয়ের বিয়ে ঠিক হয়েছিলো তার নাম সঞ্জয় অলমিক (২৬) সে পুলিশের কনস্টেবল পদে নবীগঞ্জ থানায় কর্মরত আছে৷ তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চাতলাপুর চা বাগানে৷ নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সঞ্জয় অলমিক নবীগঞ্জ থানায় কনস্টেবল পদে চাকরিরত অবস্থায় আছেন। কিন্তু বর্তমানে তিনি ছুটিতে আছেন৷