আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে ১০ দিনের ব্যবধানে ১৩টি গরু চুরি


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১০ দিনের ব্যবধানে পৃথক পৃথক দু’টি বাড়ি থেকে ১৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরু গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা দাবি করেছেন। গত ১৫ মে রোববার কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের পাশাপাশি দু’টি বাড়ি থেকে একই রাতে ৬টি গরু এবং গত ৬ মে শুক্রবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বালিগাঁও গ্রাম এবং পতনঊষার ইউনিয়নের দরগাহপুর গ্রামের বখসের বাড়ী থেকে একই রাতে ৭টি গরু চুরি হয়।
জানা যায়, গত ১৫ মে দিবাগত রাতে উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের পাশাপাশি দু’টি বাড়ি থেকে একই রাতে ৬টি গরু চুরির ঘটনা ঘটে। গরুর মালিক জমসেদ মিয়া ও ফজলুর রহমান জানান, রাতে তাদের পৃথক বাড়ির গোয়াল ঘরে গরু গুলো বেঁধে রাখেন। সোমবার ভোরে ঘুম থেকে উঠে দেখেন তাদের গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি হয়ে গেছে। জমসেদ মিয়ার বড় সাইজের ২টি গরু ও ফজলুর রহমানের ছোটবড় ৪টি গরু চুরি হয়েছে যার বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা হবে। গরু চুরি যাওয়ার ঘটনায় ফজলুর রহমানের ভাই আজাদুর রহমান কমলগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেন।
এদিকে গত ৬ মে দিবাগত রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের দরগাহপুর গ্রামের নিজামুল বখস ও তাঁর চাচা মুমিন বখস এর বাড়ি থেকে একই রাতে ৭টি গরু চুরি হয়। ক্ষতিগ্রস্ত নিজামুল বখস ও তাঁর চাচা মুমিন বখস জানান, চুরি হওয়া আমাদের গরু গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা হবে। এ ব্যাপারে ঘটনার পর দিন তারা শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, চুরির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, এ ব্যাপারে সাধারণ ডায়রি করা হয়েছে। ঘটনাটির তদন্তের জন্য এসআই হারুনকে দায়িত্ব দেয়া হয়েছে।