রাবেয়া সুলতানা হাসান, (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার ধুনট উপজেলায় ডিবি পুলিশের সদস্যরা এক মাদক বিরোধী অভিযান চালিয়ে নয় কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে। আজ রবিবার বেলা পোনে ১২ টায় উপজেলার চরখুকশিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো: স্থানীয় এলাকার মো: জগত জামালের ছেলে মো: আব্দুল জলিল (২২) ও মৃত কোরবান আলীর ছেলে মো: আবু বক্কর (৪০)। ডিবি’র অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবির একটি টিম বগুড়ার ধুনট থানাধীন চকখুকশিয়া সাকিনস্থ এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পারে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবু বক্করের স্বীকারোক্তি অনুযায়ী তার বসতবাড়ীর পেছনে মুরগী ঘরে পুতে রাত সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া ধুনট থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।








