মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ বাংলা টাইম এন্ড টিউনের ঈদ পুর্নমিলনী ও সম্মাননা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে ।
সিলেট স্থানীয় একটি অভিজাত রেষ্টুরেন্টে সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক পর্যায়ে মিলনমেলায় পরিণত হয়। একে অন্যের সাথে কুশল বিনিময় আর আড্ডায় জমে উঠেছিলো অনুষ্ঠানস্থল। জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান বাংলা টাইম এন্ড টিউনের সম্পাদক পলিনা রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, একাত্তর টিভির সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- সাংবাদিকতা অত্যন্ত ঝুকিপূর্ণ পেশা। আর অনলাইন সাংবাদিকতা আরও ঝুকিপূর্ণ। একটি জনপদে লাখো মানুষের ভীড়ে একজন সংবাদকর্মী সৃষ্টি হয়, অনেক বিষয় জানতে হয়, তথ্যবহুল সাংবাদিকতার জন্য পড়াশোনার বিকল্প নেই, আপনারা আরও সচেতন ভাবে লাইভে কথা বলতে হবে। সিলেটের প্রায় জেলা উপজেলায় বাংলা টাইম এন্ড টিউনের সংবাদকর্মী বা ভিডিও ক্রিয়েটর আছে দেখে ভালোই লাগছে, আশাকরি আপনারা এগিয়ে যাবেন। মনে রাখবেন অনেক পরিশ্রম ও সাধনার মাধ্যমে একজন মানুষ প্রকৃত সাংবাদিক নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। বাংলা টাইম এন্ড টিউনের নির্বাহী সম্পাদক আব্দুল কাহারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক খালেদ আহমেদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ -সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- বাংলা টাইম এন্ড টিউনের ব্যুরো প্রধান তৌফিকুর রহমান হাবিব। বাংলা টাইম এন্ড টিউন প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জীবন সূত্রধর, জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি বিলালুর রহমান, মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ কিবরিয়া আহমেদ, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি বাবুল খান মুন্না, ছাতক প্রতিনিধি অজিত কুমার দাস, সিলেট প্রতিনিধি কাওছার আহমদ, জৈন্তাপুর প্রতিনিধি দেলোয়ার হোসেন, সৌদি আরব প্রতিনিধি হারুন অর রশিদ লিটন, নবীগঞ্জ প্রতিনিধি তাজুল ইসলাম, ওসমানী নগর প্রতিনিধি কার্জন আহমেদ, বিশেষ প্রতিনিধি জুয়েল আহমদ, সদর উপজেলা প্রতিনিধি আরিয়ান আহমদ রাজন, জগন্নাথপুর প্রতিনিধি শাকিল আহমদ, গোলাপগঞ্জ প্রতিনিধি জুবের আহমদ, প্রমুখ। অনুষ্ঠান শেষে বাংলা টাইম এন্ড টিউনে পেশাগত দায়িত্বে বিশেষ অবদান রাখায় বাংলা টাইম এন্ড টিউনের ব্যুরো প্রধান তৌফিকুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জীবন সূত্রধর, জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি বিলালুর রহমান, মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ কিবরিয়া আহমেদ, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি বাবুল খান মুন্না, জৈন্তাপুর প্রতিনিধি দেলোয়ার হোসেন, সৌদি আরব প্রতিনিধি হারুন অর রশিদ লিটনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।








