আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে মনু দলই ভ্যালী কর্তৃক চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
২০ মে রাষ্ট্রীয় সরকারি ছুটি, শ্রম আইন সংশোধন, শিক্ষিত চা শ্রমিক সন্তানদের চাকুরী, চা শ্রমিকদেরকে ভূমির অধিকার ও শ্রম আইন রাষ্ট্রীয় ভাবে সংশোধন সহ কয়েক দফা দাবী নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে “চা শ্রমিক দিবস” উপলক্ষে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ মে বিকালে কমলগঞ্জের জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু দলই ভ্যালীর কার্যকরী পরিষদের আয়োজনে ভ্যালীর সভাপতি ইউপি সদস্য ধনা বাউরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী।
চা শ্রমিক নেতা সজল কৈরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মনু দলই ভ্যালী কার্যকরী পরিষদের সম্পাদক নির্মল দাস পাইনকা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভ্যালীর সহসভাপতি গায়ত্রী রাজভর, চা মজদুর সম্পাদক সীতারাম বীন, শুভ্র কুমার যাদব, দিলীপ কৈরী প্রমুখ। এসময় মনু দলই কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে লিটন গঞ্জুর সম্পাদনায় ২০ শে মে রক্তঝরা চা শ্রমিক দিবস বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।