আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

রাজনগরে পিকআপ দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত, আহত ৫ পুলিশসহ ৩ আসামি


মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী,  মৌলভীবাজারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আসামি ধরে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সমিরন চন্দ্র দাস নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। 
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন এসআই, দুই কনস্টেবল ও তিন আসামি। আজ শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত এসআই সমিরন চন্দ্র দাস হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামের বাসিন্দা। আহত পুলিশ সদস্যেরা হলেন—রাজনগর থানার এসআই সুলেমান, শওকত মাসুদ ভুঁইয়া, জাহাঙ্গীর, কনস্টেবল আব্দুল আজিজ ও মাসুক মিয়া। আহত আসামিরা হলেন—কান্ত সাঁওতাল, লক্ষন সাঁওতাল ও কুর্মি মইনা।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার ভোরে রাজনগরের উত্তরবাগ চা বাগান এলাকা থেকে তিন আসামিকে ধরে পুলিশের পিকআপভ্যানে করে ফিরছিলেন পুলিশ সদস্যেরা। এ সময় ময়নার দোকান এলাকায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় পিকআপটি। এ ঘটনায় পুলিশের চার এসআই, দুই কনস্টেবল ও তিন আসামি গুরুতর আহত হন। 
খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল নিয়ে গেলে চিকিৎসক এসআই সমিরন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।
পরে গুরুতর আহত পুলিশের তিন এসআই, এক কনস্টেবল ও এক আসামিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ছাড়া আহত এক কনস্টেবল ও দুই আসামিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে মৌলভীবাজার জেলার পুলিশ  সুপার (এসপি) মোহাম্মদ জাকারিয়া আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান।