আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাবে দিনকাল’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ মে) সকাল ১১টায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সেবা গ্রহীতাদের মধ্যে অন লাইনে আবেদনের প্রেক্ষিতে নামজারি ফর্সা প্রদানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
সৈয়দ মোত্তাকিন বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, মুন্সীবাজার ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা নিত্য গোপাল গোস্বামী, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার মো. শামসুল হুদা, প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক মো. শওকত আলী, কমলগঞ্জ সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ইবুংহাল শ্যামল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার জানান, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মন্ত্রণালয় নির্দেশিত সকল সেবা প্রদান করা হচ্ছে, ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলো কাজ করে যাচ্ছে। ই-নামজারি ভূমি উন্নয়ন কর আদায় ও অন লাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন করা হচ্ছে। অফিসের বাইরে খোলা স্থানে গণশুনানী, মিস কেইসের দ্রুত নিস্পত্তিকরন, ভূমি উন্নয়ন কর আদায়ে মাইকিং করে সচেতনতা সৃষ্টি, মুজিববর্ষের ঘর নির্মাণে খাস ভূমি উদ্ধার কাজসহ বিভিন্ন সেবা কাজ করে যাচ্ছে। তিনি দালালদের দ্বারা প্রতারিত না হয়ে সরাসরি ভূমি অফিসে এসে ই-নামজারির আবেদন করতে সেবা গ্রহীতাদের আহ্বান জানান।