আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদিঘী কারিগরি কলেজ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত

রাবেয়া সুলতানা ,  (বগুড়া) প্রতিনিধি :

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলায় কারিগরি ক্যাটাগড়িতে ‘সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ’কে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। রবিবার সকালে ওই কলজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি এই কলেজেই শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ), শ্রেষ্ঠ শ্রেণীশিক্ষক (প্রভাষক) ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, রবিবার সকালে কলেজে এসে ইমেইল খুলে বিষয়টি নিশ্চিত হয়েছি। সেখানে উল্লেখ করা হয়েছে- উপজেলার সকল কারিগরি কলেজগুলোর মধ্যে অর্থাৎ কারিগরি ক্যাটাগড়িতে আমাদের কলেজ শ্রেষ্ঠ এবং সেই সাথে আমাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ), প্রভাষক তোফায়েল হোসেন লিটনকে শ্রেষ্ঠ শ্রেণীশিক্ষক ও কাকলী রাণী শীলকে শ্রেষ্ঠ শিক্ষার্থী ঘোষণা করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল হোসেন জানান, উপজেলার মধ্যে কারিগরি শাখায় ওই কলেজ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, ওই কলেজরই অধ্যক্ষ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, একজন প্রভাষক শ্রেষ্ঠ শ্রেণীশিক্ষক এবং একজন শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এটি উপজেলাবাসীর জন্য গর্বের বিষয়।