আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে মনুমুখ ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার :-
মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ২০২২-২০২৩ অর্থ বছরের উম্মুক্ত বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয় ২২ মে রবিবার সকাল ১১ ঘটিকায়।
ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন ঝুনু’র সভাপতিত্বে এবং ইউপি সদস্য শাহ ইমরান সাজু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজেদুর রহমান।

 বক্তব্য রাখেন, মাসুদুর রহমান মসুদ,রাজু আহমদ,গাজী কামাল আহমদ,সৈয়দ মুজাহিদ আলী,সোহেল আহমদ,মোঃ দিলদার মিয়া।
আলোচনা সভায় ২০২২-২০২৩ অর্থবছরের খসরা বাজেট পাঠ করে শোনান পরিষদের সচিব মোঃ আব্দুল করিম। খসরা বাজেটে আয় দেখানো হয়েছে ১ কোটি ৫০ লক্ষ ১ হাজার ৬ শত ছিয়াত্তর টাকা , ব্যয় উল্লেখ করা হয়েছে ১ কোটি ৩১ লক্ষ ৭৯ হাজার ৩ শত চুয়াত্তর টাকা , এবং উদ্বৃত্তের পরিমান  মোট ১৮ লক্ষ ২২ হাজার ৩ শত দুই টাকা ।
উম্মক্ত বাজেট আলোচনা সভায় পরিষদের সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।