জালালুর রহমান: মৌলভীবাজারের জুড়ীতে ২০(বিশ) বোতল ভারতীয় হুইস্কিসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জানা গেছে গত শনিবার (২১/মে) রাত ১০ টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে,জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর দিকনির্দেশনায়,এস আই অনিক রঞ্জন দাস,এ এসআই জোসেফ সঙ্গীয় ফোর্সসহ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রহিমপুর থেকে মাদক ব্যাবসায়ী ইন্দ্রজিৎ চাষা কে, আটক করে জুড়ী থানার একদল পুলিশ পড়ে তার সাথে থাকা বিশ(২০) বোতল হুইস্কিসহ তাকে থানায় নিয়ে আসে। ফুলতলা ইউনিয়নের অধীর চাষার ছেলে ইন্দ্রজিৎ চাষা(৪৩) ইন্দ্রজিৎ দীর্ঘদিন থেকে মাদক ব্যাবসায় লিপ্ত ছিল।জুড়ী থানায় মামলা নং ০৭ তারিখ ২২/০৫/২০২২ , তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধে আইন এর ধারা রুজু করা হইল। রবিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করেন।








