আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

টুলটিকরে এটিএমএ হাসান জেবুলের ত্রাণ বিতরণ

সিলেটে বন্যা উপদ্রুত এলাকায় অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুল। অকাল বন্যায় পানিবন্দি মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করে আসছেন তিনি। এরই ধারাবাহিকতায় রোববার সিলেট নগরীর বর্ধিত ৩১ নং ওয়ার্ডের টুলটিকর সোনাতলা এলাকায়শতাধিক পরিবারের মধ্যে খাবার বিতরণ করেন। 
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মোঃ শাহজান,২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ,৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল আজিজ মনু, সাংগঠনিক সম্পাদক শাহান চৌধুরী, টুলটিকর সমাজ কল্যান সংস্থার সভাপতি জব্বার আহমদ পাপ্পু, সোনাপুর পঞ্চায়েত কমিটির সহ সভাপতি ময়না মিয়া, সোনাপুর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সীমাম আহমদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিটুন দত্ত, তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক সুহিত পাল সুইট, যুবলীগ নেতা ফারুক আহমেদ মনি, বাবুল নাথ, ছাত্রলীগ নেতা রনি প্রমুখ। 

এর আগে আওয়ামী লীগ নেতা জেবুলের উদ্যোগে টুকেরবাজার, টিকেরগাও, উপশহরস্থ মেন্দিবাগসহ বিভিন্ন এলাকায় বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন তিনি। বিজ্ঞপ্তি