আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে ৬ মাদকসেবীর জেল ও অর্থদণ্ড।

রাবেয়া সুলতানা ,  (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩মে) দুপুরে আদমদীঘির সান্তাহারে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মাহবুবা হক এই রায় প্রদান করেন।
এসময় আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে রায় প্রদান করা হয়। তারা হলেন সান্তাহার লকুপশ্চিম কলোনি এলাকার সিরাজুল ইসলামের ছেলে সবুজ হোসেন (৩০)কে ১৫ দিনের জেল ও একশত টাকা জরিমানা। নওগাঁ সদর মন্ডল পাড়া এলাকার মোস্তফা হোসেনের ছেলে নয়ন (২২) কে সাত দিনের জেল ও একশত টাকা জরিমানা। সান্তাহার রতবাড়ি এলাকার নুরুল হুদার ছেলে মহিউদ্দিন (৩৪) কে সাত দিনের জেল ও একশত টাকা জরিমানা। সান্তাহার ইয়ার্ড কলোনি এলাকার মকবুল হোসেনের ছেলে রাজু (২৭) কে সাত দিনের জেল ও একশত টাকা জরিমানা। সান্তাহার সাহেব পাড়া এলাকার আজিবর রহমানের ছেলে মামুন (২৮) কে এক মাসের জেল ও একশত টাকা জরিমানা। সান্তাহার পৌর শহরের বশিপুর এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে সুমন হোসেন (৩৬) কে পনেরো দিনের জেল ও একশত টাকা জরিমানা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার (খ) সার্কেলের উপ-পরিদর্শক শামীমা আক্তার জানান,সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সান্তাহার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের অপরাধে ছয় জনকে আটক করা হয়।