সিলেট নগরীতে ছাত্রদলের মিছিল চলাকালে ছাত্রলীগ – ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওযার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর আলিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। এদিকে, এসময় সন্ত্রাসীরা ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক মইন উদ্দিন মঞ্জুর উপর হামলা চালায়।
এ ঘটনায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী তীব্র নিন্দা জানিয়েছেন । নেতৃবৃন্দ আহত মঈন উদ্দিন মঞ্জুর দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান । নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলের ছাত্রলীগের তীব্র নিন্দা জানাচ্ছি।








