——
সিলেটে সম্প্রতিকালে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে নাসিহা ফাউন্ডেশন। সোমবার (২৩ মে) ৪নং খাদিমপাড়া ইউনিয়নের বংশীধর, বালুটিকর এলাকার পানিবন্দি অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেয়াজ, বিস্কুট, স্যালাইন, মোমবাতি, বিশুদ্ধ পানিসহ ১৪ কেজির ওযনের ফুডপ্যাক হাদিয়া হিসেবেপরিবেশন করা হয়।
নাসিহা ফাউন্ডেশন’র স্বপ্নদ্রষ্টা ইসলামিক স্কলার ও টিভি ব্যক্তিত্ব মুফতি শাইখ হাবিব নূহ এবং নাসিহার প্রতিনিধি
আব্দুর রাকিব রকুরসার্বিক তত্ত্বাবধানে ফুডপ্যাক পরিবেশনকালে উপস্থিত ছিলেন-নাসিহা ফাউন্ডেশন’র সদস্য ব্যবসায়ী আব্দুল কাইয়ূম, ব্যবসায়ী সৈয়দ জাহিদ উদ্দিন, বংশীধর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মইনুল ইসলাম, নাসিহার সদস্য আব্দুর রব সায়েম, সাংবাদিক আতিকুর রহমান নগরী, আব্দুস সবুর সাবির, ব্যবসায়ী মো. দিলদার হোসেন, সালেহ আহমদ, সুজন, হাফেজ তালহা প্রমুখ।
উল্লেখ্য, নাসিহা ফাউন্ডেশন’র দিকনির্দেশনায় বন্যা কবলিত সিলেটের অনেক এলাকায় ত্রাণ সহায়তা পরিচালনা করা হয়।






