আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেটে বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করলেন জেবুল

সিলেট শহরতলীতে বন্যা কবলিত পানিবন্ধি অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম এ হাসান জেবুল। বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে শহরতলীর টুকেরবাজার একটি আশ্রয় কেন্দ্র ও  টুকেরগাও এলাকায় এসব খাবার বিতরণ করা হয়। পরে তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও বন্যা দুর্গতদের দুর্বিষহ জীবনযাপনের কথা শোনেন।

বৃহস্পতিবার বিকেলে প্রথমে টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে অর্ধশতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার তুলে দেন। পরে টুকেরগাও ও তার প¦ার্শবর্তী কয়েকটি এলাকায় বন্যার্তদের মধ্যে শুকনো খাবারের প্যাকেট  বিতরণ করেন। এসময় তাদেরকে পরবর্তীতে আরও সহযোগীতার আশ্বাস দেন তিনি।

খাবার বিতরণকালে এটিএমএ হাসান জেবুল বলেন, ভয়াবহ বন্যা পরিস্থিতিতে প্রতিটি মানুষ অসহায় হয়ে পড়েছে। বন্যা দুর্গত প্রতিটি পরিবারই দুর্বিষহ জীবনযাপন করছে। সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এর বাইরে দলমত নির্বিশেষে সবাইকে অসহায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো উচিত। বিশেষ করে বিত্তবানরা এগিয়ে আসতে হবে।

খাবার বিতরনের সময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আজিজ মনু, সাংগঠনিক সম্পাদক সাহান আহমদ চৌধুরী, স্থানীয় মুরব্বী আব্দুস শুকুর মাস্টার, শিক্ষক জুনায়েদ খোরাসানি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিটুন দত্ত, টুকেরবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নেওয়াজ উদ্দিন, স্থানীয় মুরব্বি মহি উদ্দিন, গিয়াস উদ্দিন মেম্বার, সুন্দর আলী, রেজাউল করিম মোস্তাক, ফজলুল করিম ফুল মিয়া, তুষার আহমদ, লায়েক, যুবলীগ নেতা ফারুক আহমদ মনি প্রমুখ। বিজ্ঞপ্তি