সিলেটে বন্যার পানি কমে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির অভাবে মানুষের হাহাকার শুরু হয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে ২৩ মে (সোমবার) সকাল থেকে নগরীর ১৪নং ওয়ার্ডে ও ছড়ারপার এলাকাসহ নগরীর বিভিন্ন ওয়ার্ডে ফ্রী বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমেদ, সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, অর্থ সম্পাদক মাওলানা মাসুম আল নোমান, ১৪নং ওয়ার্ড সভাপতি মোঃ মহসিন আহমদ, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর মিয়া, সেক্রেটারি মোঃ আবুল হোসেন প্রমুখ।
সিলেটে বন্যা কবলিতদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে ইসলামী আন্দোলন
Catagory : সারা দেশ | তারিখ : মে, ২৩, ২০২২, ৬:০৮ অপরাহ্ণ • ৩ বার পঠিত






