মহোদয়,ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা।দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২২ এর জন্য বাংলাদেশি মালিকানাধীন সংবাদপত্র, অনলাইন পত্রিকা ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান করেছে। গত ১৩ মে ২০২২, শুক্রবার দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। মোট চারটি বিভাগে প্রকাশিত ও প্রচারিত সকল ধরণের দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন থেকে নিরপেক্ষ বিচারকম-লী কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান করা হবে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সময়কালে প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনসমূহ পুরস্কারের জন্য বিবেচিত হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই ২০২২। বিস্তারিত জানতে ভিজিট করুন- www.ti-bangladesh.org/ija2022
| TIB Anti-Corruption IJ Awards Website Details-2022 BTitle: TIB Anti-Corruption IJ Awards Website Details-2022 B Created Date: 5/11/2022 6:55:22 PMwww.ti-bangladesh.org |
মেইলে সংযুক্ত বিস্তারিত বিজ্ঞাপনটি আপনার গণমাধ্যম প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রচারের জন্য অনুরোধ করছি।
গণমাধ্যম যোগাযোগ:শেখ মন্জুর-ই-আলমপরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন)মোবাইল: ০১৭০৮৪৯৫৩৯৫ই-মেইল: manjur@ti-bangladesh.org








