আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদরাসার নতুন শিক্ষাবর্ষের সবক শুরু


স্টাফ রিপোর্টার :
নতুন শিক্ষাবর্ষের সবক উদ্বোধনী অনুষ্ঠানে বরুণার পীর ও শেখবাড়ি জামিয়ার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ইলমে দীন অর্জন করার আসল উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা বা আল্লাহর সন্তুষ্টি। তাই দুনিয়ার উদ্দেশ্যে নয় বরং আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইলমে দীন অর্জন করতে হবে। তিনি আরও বলেন-কওমি মাদরাসার শিক্ষা ব্যবস্থা এবং এর শিক্ষা কার্যক্রম সবকিছু পরিচালনা করা হয় পবিত্র কুরআন-সুন্নাহ অনুযায়ী। এজন্য সকল ছাত্র উস্তাদের নিয়তকে খালেস করে দ্বীনি শিক্ষায় মনোনিবেশ করতে হবে। গতকাল বিকেলে মৌলভীবাজার শহরের দরগাহ মহল্লায় অবস্থিত মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদরাসার নতুন শিক্ষাবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত উদ্বোধনী সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন বরুণার পীর, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী। মাদরাসার মুহতামিম মুফতি ইবরাহিম খলিল এর সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষাসচিব মাওলানা যুবায়ের আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার দারুল উলুম টাইটেল মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দোহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর বছিরমহল মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা এমদাদুল হক তালুকদার, আলেম সাংবাদিক ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল মুফতি এহসান বিন মুজাহির, কবি হাসান মাহমুদ ও মাওলানা মনিরুল ইসলাম। মাদরাসা শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি  ফরহাদুল আলম, মাওলানা আমীন হুসাইন, মাওলানা ফয়যুল হক, মাওলানা শুয়াইব আহমদ এবং মাওলানা মাহমুদুল হাসান। সবক উদ্বোধন ও দোয়া মাহফিলে শিক্ষার্থীদের অভিভাবক ও মাদরাসার শুভাকাঙ্খীদের উপস্থিতিও ছিল।