আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে ন্যাশনাল পোর্টাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলা প্রশাসক এর আয়োজনে জেলার ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব/হিসাব সহকারি-কাম-কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে ‘ন্যাশনাল পোর্টাল’ বিষয়ক কর্মশালা অনুষ্টিত।
বুধবার (২৫শে মে) মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে ‘ন্যাশনাল পোর্টাল’ বিষয়ক কর্মশালা অনুষ্টিত হচ্ছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জুম অনলাইন প্লাটফর্ম এ যুক্ত ছিলেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম। এই কর্মশালায় ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদের সচিব/হিসাব সহকারি-কাম-কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোগতারা অংশগ্রহণ করছেন।