মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুনিয়া নদী থেকে ফজল মিয়া (৭২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৫শে মে) সকাল সাড়ে ৯ টার দিকে লাশটি উদ্ধার হয়। মারা যাওয়া ফজল মিয়া ফতেপুর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন। এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকালে নদীতে সাঁতার কাটতে গিয়ে ফজল মিয়া নিখোঁজ হন। বুধবার সকালে তার লাশ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে লোকজন নদী থেকে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করলে রাজনগর থানার ওসি মো: নজরুল ইসলাম আমাদের বিষয়টি নিশ্চিত করেন।








