আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

আটা ময়দার পাইকারি বাজারে অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার অধিদপ্তরের জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি”

আটা ময়দার পাইকারি বাজারে অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার অধিদপ্তরের জরিমানা

২৬ মে ২০২২ খ্রি.

           ন্যায্য দামে আটা ও ময়দা প্রাপ্তি নিশ্চিত করা এবং অবৈধ মজুদ রোধ করার লক্ষে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই লক্ষে আজ বৃহস্পতিবার (২৬ মে ২০২২ তারিখে) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোড, নতুন বাজার, এহসান মার্কেটসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতা করেন।

         উক্ত অভিযানে অতিরিক্ত দামে আটা ও ময়দা বিক্রয় করা, প্রতিশ্রুতী অনুযায়ী পণ্য বিক্রয় না করা, পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করা, খুচরা ব্যবসায়ীদের পাকা ভাউচার প্রদান না করা, ওজনে কম দেওয়া, অতিরিক্ত দামে তেল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মৌলভীবাজার রোডে অবস্থিত মেসার্স নিতাই চন্দ্র দেবকে ১০ হাজার টাকা, মেসার্স বিষ্ণুপদ রায়কে ৭০ হাজার টাকা, এহসান মার্কেটে অবস্থিত মেসার্স লোকনাথ ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করায় আহাদুজ্জামানের দুইটি  লিখিত অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল উপজেলার নতুনবাজারে অবস্থিত শাহ মোস্তফা পোল্ট্রি ফার্মকে ২ হাজার টাকা এবং হাজী আব্দুল মুমিন এন্ড সন্সকে ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয় এবং আইন অনুসারে ২৫% (৫০০+২,৫০০)=৩,০০০/- তাৎক্ষণিক অভিযোগকারীকে প্রদান করা হয়। 

         সকল ব্যবসায়ীকে ন্যায্য দামে এবং সঠিকভাবে পাকা ভাউচার প্রদান পূর্বক ব্যবসা করা জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে পণ্য দ্রব্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ৪২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।