আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::

মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ১৪৪৩ হিজরী সালের জেলার সরকারি ও বেসরকারি হজযাত্রীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২৭শে মে) মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার এর আয়োজনে ১৪৪৩ হিজরী সালের সরকারি ও বেসরকারি হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।এ সময় প্রধান অতিথি সৌভাগ্যবান হজযাত্রীদের কাছে মৌলভীবাজার জেলার সকলের জন্য দোয়া কামনা করেন এবং সুষ্ঠভাবে নিয়ম মেনে তারা যাতে সফলভাবে হজ পালন শেষে দেশে ফেরত আসতে পারেন সেই অভিপ্রায় ব্যক্ত করেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দায়িত্বশীলরা।