আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা ছাত্রদলের আয়োজনে ২৮ মে, শনিবার দুপুর ১ ঘটিকায় বিগত ২৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের ক্যাডারদের গুলিবর্ষণ ও সশস্ত্র সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া’র তত্বাবধানে মৌলভীবাজার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের সৈয়দ শাহ মস্তফা কলেজ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের চৌমুহনা চত্তরে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ রিপন মিয়া’র সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহাগ আহমদ এর পরিচালনায়  বক্তব্যে রাখেন-জেলা ছাত্রদলের সহ সভাপতি জাকির হোসেন অপু, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক জায়েদ আহমদ, কাওছার আহমদ সাজু, সহ সাধারণ সম্পাদক শেখ মোঃ ইমন, তাজুদ চৌধুরী, মারজান আহমদ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মখলিছ মিয়া, আখতার হোসেন, শাবলু আহমদ, সোহাগ আহমদ, ছাত্রদল নেতা জুনেদ আহমেদ, নাজমুল ইসলাম, সাব্বির আহমদ, নাহিদ আহমদ, পারভেছ আহমদ, সাকিল, সাগর প্রমুখ। বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় জেলা ছাত্রদলের সহ সভাপতি রিপন মিয়া তাহার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অতিসত্তর দেশব্যাপী ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের আহবান জানান। একইসাথে কলেজ, বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রসংগঠনের সহ অবস্থান নিশ্চত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আহবান জানান।