আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সাংবাদিক মন্জুর উপর হামলার প্রতিবাদে লন্ডনে সাংবাদিক সমাবেশ

সিলেটে সাংবাদিক মঈন উদ্দিন মন্জুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লন্ডনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশস্থ যুক্তরাজ্য হাই কমিশন, সিলেট বিভাগীয় পুলিশের কার্যালয় ও বাংলাদেশ ও ব্রিটেনের বিভিন্ন মানবাধিকার সংগঠনে চিঠি প্রদানের সিদ্ধান্ত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যার পর লন্ডন বাংলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক আ স ম মাসুম ও আহাদ চৌধুরী বাবুর উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন লণ্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব উদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন সাংবাদিক নবাব উদ্দিন, নজরুল ইসলাম বাসন, সংবাদ পাঠিকা ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারন সম্পাদক তাইসির মাহমুদ, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, শামসুল আলম লিটন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ফাইন্যান্স ডিরেক্টর মনির আহমদ, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মুহাম্মদ জুবায়ের, কামাল মেহেদী, মিসবাহ জামাল, বদরুজ্জামান বাবুল, সাঈম চৌধুরী, এমরান আহমেদ, আব্দুল কাইয়ূম, নাজমুল হোসেন, সাবেক কাউন্সিলার শাহ সুহেল, সাংবাদিক পলি রহমান, আলাউর রহমান শাহীন, ড. আনিসুর রহমান আনিস, হেফাজুল করিম রাকিব, ইব্রাহিম খলিল, আহাদ আহমেদ, আকরাম হোসেন, মোহাম্মদ খান, জি আর সোহেল, রেজাউল করিম মৃধা, হাসনাত খান, মাহবুব আলী খানসূর, আব্দুর রহিম রন্জু, এনামুল হক চৌধুরী, মারুফ হোসেনসহ আরো অনেকে।
সভায় বক্তারা সাংবাদিক মঈন উদ্দিন মন্জুর উপর আঘাত গনমাধ্যমের স্বাধীনতার উপরে আঘাত বলে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের আহবান জানান।
উল্লেখ্য, সাংবাদিক মঈন উদ্দিন মনজু ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি, সিলেট প্রেসক্লাবের সাবেক ক্রিড়া ও সংস্কৃতিক সম্পাদক ও লন্ডনভিত্তিক চ্যানেল এস‘র সিলেট ব্যুরো প্রধান। গত সোমবার সিলেট নগরীর আলীয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী মনজুর উপর হামলা চালিয়ে রড দিয়ে মারধর করে। পরে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি বাদি হয়ে ছাত্রলীগ নেতা হাবিবুল ইসলাম হাবিবকে প্রধান আসামী করে ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।