রাবেয়া সুলতানা , (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া সান্তাহার রেলওয়ে টিকেট কালোবাজারী রোধে আজ মঙ্গলবার মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। রেলওয়ে পশ্চিম অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বর্তমানে রেলওয়ে টিকিট কালোবাজারির হটস্পট হিসাবে সান্তাহার চিহ্নিত হয়েছে।তিন জেলার মোহনা খ্যাত সান্তাহার রেলওয়ে স্টেশনে বর্তমানে টিকিট কালোবাজারি ব্যাপক আকার ধারণ করেছে। ৫ দিন আগে রেলওয়ে টিকিট অগ্রিম ছাড়ার সঙ্গে সঙ্গে তা চলে যেত টিকিট কালোবাজারিদের হাতে এবং পরে সাধারণ যাত্রীদের সে টিকিট ক্রয় করতে হতো তাদের কাছ থেকে চড়া দামে। সান্তাহারের সুশীল সমাজ থেকে শুরু করে যাত্রীসহ অনেকেই টিকিট কালোবাজারি বন্ধের লক্ষ্যে বিভিন্ন ভাবে প্রতিবাদ জানিয়েছেন তারি জের ধরে আজ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
রেলওয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান” বলেন সান্তাহারে রেলওয়ের টিকিট কালোবাজারির হটস্পট “রাজ টেলিকম” এছাড়া ১২/১৩ টা মোবাইল কম্পিউটারের দোকান আছে গোয়েন্দা নজরদারীতে।আটক “রাজ টেলিকম” এর স্বত্বাধিকারী সোলায়মান এর বিরুদ্ধে এ বিষয়ে বিস্তর অভিযোগ ছিল। যদিও সোলায়মান সহ অন্যান্যদের কাছে আলামত হিসাবে কোন টিকেট পাওয়া যায়নি। তবে সরকারী আদেশ ভঙ্গ করে যাত্রীদের বিভ্রান্ত করায় মুচলেকা নিয়ে মোট ৬০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন রেলের টিকিট কালোবাজারী রোধের জন্য এমন কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে।








