আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

আশুলিয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাভার  প্রতিনিধিঃ
বিএনপি  ও স্বাধীনতা বিরোধীদের উস্কানিমূলক স্লোগান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেয়ার প্রতিবাদে সারা দেশের ন্যায় আশুলিয়াতে ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে থানা আওয়ামীগসহ সহযোগী অঙ্গ  সংগঠন। 
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আশুলিয়া থানা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠণের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাইপাইল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি  নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড হয়ে ফের বাইপাইলের আর এম এস টি টাওয়ারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন  আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম,সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন খান, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূঁইয়া, পাথালিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা পারভেজ দেওয়ান, আশুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মাতবর, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মতিউর রহমান মতি, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান শায়েদ,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা ,আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত পাপ্পু, সাধারণ সম্পাদক তানভির হোসেন,সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।
এ সময় বক্তারা শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানান এবং বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্নস্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস প্রতিহত করতে নেতা-কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতেই একাত্তরের পরাজিত শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী  নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্রের সাথে জড়িতদের রাজনৈতিক ভাবে মাঠে থেকে মোকাবেলা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতেও সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।