আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মৌলভীবাজারে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ ও আলোচনা সভা


মৌলভীবাজার প্রতিনিধিঃ খনিজ জ্বালানীর ব্যবহার বন্ধ করুন,নবায়যোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিত করুন। এ শ্লোগান দিয়ে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজ আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি এবং আলোচনা সভা। রবিবার (৫ জুন) সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সংগঠনের যুগ্ম আহবায়ক দুরুদ আহমেদ এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমেদ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির জেলা শাখার সভাপতি সালেহ আহমদ সেলিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যনিবার্হী সদস্য জাতীয় দৈনিক খবরপত্র জেলা প্রতিনিধি, শ. ই সরকার জগলু, এম,মুহিবুর রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন সোসাইটি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার 24 ডটকম এর সম্পাদক, মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, সাংবাদিক মামুনুর রশীদ চৌধুরী মসু, সাংবাদিক এম এ কাইয়ুম সুলতান, সাংবাদিক সেকুল ইসলাম তালুকদার, সাংবাদিক জাকির হোসেন,, সমাজ কর্মী ও সাংবাদিক চৌধুরী মোঃ মেরাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল ইসলাম সোহেল, সমাজসেবক শেখ ফয়েজ আলী, নারী উদ্যোক্তা রীণা সরকার, মিতালী দাশ, নীলা প্রমুখ।এসময় শতাধিক নারী পুরুষের মধ্যে ফলজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।