আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মারকাযুল উলূম আল-ইসলামিয়া মৌলভীবাজার এর নবীন বরণ ও আল মারকায ছাত্র সংসদের উদ্বোধনীঅনুষ্ঠান সম্পন্ন


মৌলভীবাজার:মারকাযুল উলূম আল-ইসলামিয়া মৌলভীবাজার এর নবীন বরণ ও আল মারকায ছাত্র সংসদের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন বৃহস্পতিবার বেলা ২টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসার মুহতামিম ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল সাংবাদিক -কলামিস্ট মুফতি এহসান বিন মুজাহির।
মাদরাসার প্রিন্সিপাল মুফতি ইবরাহিম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষাসচিব মাওলানা যুবায়ের আহমদ, কবি ও লেখক হাসান মাহমুদ। অনুষ্ঠানে মাদরাসার কিতাব, হিফজ, নূরানি ও আদব বিভাগের সকল শিক্ষকমন্ডলীসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে গোলাপ ফুলের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেন পুরাতন শিক্ষার্থীরা।
মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে গঠন করা হয় আল মারকায ছাত্র সংসদ। এর মাধ্যমে প্রতি বৃহস্পতিবার বিষয়ভিত্তিক শিক্ষা সভা, বিতর্ক প্রতিযোগিতা, আরবি-বাংলা দেয়ালিকাপপ্রকাশ, বার্ষিক স্মারক, বিভিন্ন সেমিনার, সাহিত্য-সাংবাদিকতা বিষয়ক কর্মশালাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
পরিশেষে দোয়া ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।