আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেট রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত


অদ্য ০৯/০৬/২০২২ খ্রিঃ রোজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকার সময় বিভাগীয় সদর দপ্তরের বহুতল ভবনের নিচ তলার সম্মেলন কক্ষে সিলেট রেঞ্জের মে/২০২২ খ্রীঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জে সম্মানিত ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম সভাপতি হিসেবে উপস্থিত থেকে রেঞ্জাধীন জেলা সমূহের অপরাধ সংক্রান্ত সকল বিষয়ে মতামত গ্রহণ করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার, সুনামগঞ্জ, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেট, কমা্ন্ড্যান্ট(পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার হবিগঞ্জ ও পুলিশ সুপার, সিলেট অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায় রেঞ্জ ডিআইজি মহোদয় এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন- জনাব বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত ডিআইজি, জনাব মোঃ মাহমুদুর রহমান, পিপিএম, কমান্ড্যান্ট(পুলিশ সুপার), আরআরএফ সিলেট, জনাব মোঃ মিজানুর রহমান, বিপিএম, পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব হেমায়েতুল ইসলাম, কমান্ড্যান্ট(পুলিশ সুপার)(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার হবিগঞ্জ, জনাব নূরুল ইসলাম, পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), সিলেট, জনাব মোঃ জাকারিয়া, পুলিশ সুপার, মৌলভীবাজার, জনাব মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার(ইন্টেলিজেন্স এন্ড ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব নিকুলিন চাকমা, কমান্ড্যান্ট(পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সুনামগঞ্জ, জনাব ফাল্গুনী পুরকায়স্থ, কমান্ড্যান্ট(পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেটসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম- পুলিশ এর বিভিন্ন ইউনিট হতে আসা পুলিশ কর্মকর্তাবৃন্দের উদ্দেশ্যে বলেন, চুরি, ডাকাতি প্রতিরোধ করাসহ বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিট পুলিশিং সংক্রান্ত অপারেশনাল ম্যাপ নিয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে অপরাধ দমন, মাদক এর ব্যাপারে শূন্য সংহিঞ্চুতা এবং কিশোর গ্যাং এর মাধ্যমে সংগঠিত অপরাধ নির্মূল করার জন্য সম্মানিত ডিআইজি মহোদয় দিক-নির্দেশনা প্রদান করেন।