রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বেডো প্রবীণ জনগোষ্ঠীর
জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৫ জন শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা ও ৫ জন শ্রেষ্ঠ
সন্তান সম্মাননা এবং ৩ জন অসহায় প্রবীণদের হুইল চেয়ার প্রদান করা হয়েছে। গতকাল
বুধবার বিকেলে উপজেলার কালাইকুড়ি গ্রামে বেডোর সমৃদ্ধি অফিস চত্বরে এ আয়োজন করা হয়। এসময় বেডোর মাইক্রোফাইন্যান্স পরিচালক আতোয়ার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি জালাল উদ্দিন শেখ, বেডোর
মহাব্যাবস্থাপক (প্রোগ্রাম) শেখ মোহায়মিনুল হক, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন,
আব্দুস সাত্তার, বেডোর এরিয়া ম্যানেজার মোস্তফা কামাল।








