আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সমাজ সেবায় বিশেষ অবদানে শ্রীমঙ্গল তরুণ পরিষদকে সম্মাননা প্রদান


স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় “মানবতার স্পর্শে, দূর হোক অন্ধকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ২০টি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদানে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শ্রীমঙ্গল তরুণ পরিষদকে দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ই জুন) রাতে ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ কনফারেন্স রুমে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাহমুদুল আলম চৌধুরী এর সভাপতিত্বে ও লুৎফর হক লোকমান এর সঞ্চালনায়  রক্তদান সহ সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শ্রীমঙ্গল তরুণ পরিষদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এসময় তরুণ পরিষদের পক্ষ থেকে অতিথিদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন শ্রীমঙ্গল তরুণ পরিষদ এর প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক ও প্রগতিশীল কলামিস্ট কে এস এম আরিফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিন জাহান চৌধুরী সহ  সম্মাননা ক্রেস্ট প্রদানকৃত সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।