আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহারে লটারির নামে জুয়া ভ্রাম্যমাণ আদালতে চার জনের জেল-জরিমানা


রাবেয়া সুলতানা  (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নওগাঁর তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলার অবৈধ লাটারি বিক্রির দায়ে চার ব্যক্তিকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ জুন) রাত ৮ টায় সান্তাহার পৌর শহরের পূর্বাশা সিনেমা হল চত্বরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন। জানা যায়, পার্শ্ববর্তী নওগাঁ জেলায় তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলায় লটারির নামে চলছে অবৈধ জুয়া। তারই ধারাবাহিকতায় আদমদীঘি উপজেলার বিভিন্ন জায়গায় গাড়ি করে অবৈধ এই লটারি টিকিট বিক্রি করছিলো। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার পৌর শহরের পূর্বাশা সিনেমা হল চত্বরে লটারি টিকিট বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে চার ব্যক্তিকে জেল জরিমানাসহ গাড়ি ও লটারির টিকিট জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, নওগাঁর শোলগাছীর তসলিম উদ্দিনের ছেলে সিদ্দিক হোসেন (২৮) ৫ দিনের জেল ও ১শত টাকা জরিমানা, খলায়জরি এলাকার মৃত শাহিন হোসনের ছেলে শাহজাহান আলী (২৪) ৭ দিনের জেল ও ১শত টাকা জরিমানা, জয়পুরহাটের ভাতছার আব্দুর রশিদের ছেলে সোহেল হোসেন (৩১) ৭ দিনের জেল ও ১শত টাকা জরিমানা এবং বগুড়ার আদমদীঘির দূর্গাপুর গ্রামের খোকনের ছেলে জাহিদুল (৩৩) ২ দিনের জেল ও ১শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় জানান, এ অভিযান অব্যাহত থাকবে। এরপর কেউ অবৈধ এই লটারি টিকিট বিক্রি করলে এর থেকে কঠিন শান্তি দেওয়া হবে।